সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরন
/ ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

মাটিরাঙায় মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরন

খাগড়াছড়ি প্রতিনিধি :

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষ্যে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল বিকালের দিকে ওয়াছু এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি থৈইঅংগ্য মারমার সভাপতিত্বে বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম। মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ও ওয়াছু মৌজার হেডম্যান অংপ্রু মারমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বলেন, গেল ১৭ বছর এ পাহাড়ে জাতিগত বিভেদ সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠি নিজেদের ফায়দা হাসিল করেছে। এ বছর পাহাড়জুড়ে স্বারম্বরে সাংগ্রাই উদযাপিত হচ্ছে। আগামীতেও যেকোন আয়োজনে যেকোন ধরনের পৃষ্ঠাপোষকতা করা হবে।

পরে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page