বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় কৃষি ভিত্তিক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
/ ৫৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

মাটিরাঙ্গায় কৃষি ভিত্তিক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ আলী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ’র সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় সহকারি সম্প্রসারন কর্মকর্তা মো. আব্দুর রহিম মজুমদার, কৃষিবিদ মো. নুর আলম, ছাড়াও সরকারী কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং হিমাগার নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি সহায়তা বাড়ানোর দাবি জানান।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page