বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
/ ১৮৯ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

খাগড়াছড়িপ্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ক্ষুদে ফুটবলারদের প্রতিদ্বন্ধীতাপুর্ণ ম্যাচে উপজেলার ভবানী চরন রোয়াজাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করেছে। টুর্নামেন্টে জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেংখুং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্ষুদে ফুটবলারদের ক্রীড়া নৈপুন্য উপভোগ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, সহকারী শিক্ষা অফিসার অনুপম শীল, অংহ্লা মারমা, মো. সাইফুল ইসলাম, রিসোর্স ইনস্ট্রাক্টর আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন ছাড়াও , বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় প্রাথমিক ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ভবানী চরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় দ্বিতীয়র্ধে ১-০ গোলে জয় পায় ভবানী চরন রোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টের দ্বিতীয় খেলা বালক পর্যায়ে মুখোমুখি হয় আমতলী সরকারি প্রাথমিক ও রেংখুম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ খেলার দ্বিতীয়র্ধের শেষ পর্যায়ে ১-০ গোলে এগিয়ে যায় আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে পাওয়া একাধিক সুযোগকে কাজে লাগাতে পারেনি রেংখুম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।
পুরস্কার বিতরণ শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন ছোট্ট ছোট্ট পায়ে ফুটবল যাদু একদিন দেশব্যাপী বিস্ময় সৃষ্টি করবে। এসব ক্ষুদে প্রতিভাদের যত্ন করতে হবে। লেখাড়পার পাশাপাশি তাদেরকে মাঠের অনুশীলনেও এগিয়ে রাখতে হবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page