রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় সেনাববাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক
/ ২০০ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় সেনাববাহিনীর অভিযানে তিন মাদক কারবারি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ইসলামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদককারবারীরা হলো, ১০নং ইসলামপুর এলাকার মৃত: এসএম কামাল হোসেন এর ছেলে মো: শাহিন, একই এলাকার মো: সুরুজ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম ও মো: ইব্রাহিমের ছেলে মো: শাহজাহান।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় সেনাববাহিনীর একটি চৌকস দল মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আিনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদককারবরীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page