সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ
/ ১৭৫ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভয়হীন পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল
এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রা নিয়ে গুমতির প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুমতি হাই স্কুল চত্বরে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন গুমতি ইউনিয়ন বিএনপি ও যুবদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৭ বছর পরে ‘শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গুমতির রাজপথ।
এসময় মাটিরাঙা উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া, গুমতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃকামাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, বিএনপির সহসভাপতি আবুল হাসান মেম্বার, মোঃ আলী মিয়া মেম্বার, যুবদল ছাত্রদল সহ অন্যান্য নেতৃবৃন্দএবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফজল ভূঁইয়া বলেন, দীর্ঘ ১৮ বছর পর ভয়হীন পরিবেশে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছে। বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত ভাবে পুস্পস্তবক অপর্ণ করতে দেয়নি আওয়ামীলীগ।

 

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page