
মাটিরাঙ্গার তবলছড়ি, বড়নাল ও আমতলী ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু
খাগড়াছড়ি প্রতিনিধি :
তৃণমূল পর্যায়ে বিএনপি সাংগঠনিক কর্মকান্ডকে আরো বেশী শক্তিশালী করার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গার আমতলী, বড়নাল ও তবলছড়ি ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।
কর্মসুচীর শুরুতেই আমতলি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হাবিল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আব্দুল হালিম এর সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জালাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, সাধারন সম্পাদক মো. ফজলুল হক চৌধুরী লিটন, বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হক ও সাধারন সম্পাদক মোমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে এমন প্রত্যাশা করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো ঘাপটি মেরে বসে আছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তারা যেন কোন ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারও আহবান জানান তিনি।
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

