মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
/ ৫৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি প্রতিনিধি :

আগুনে পুড়ে যাওয়া মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের দিকে খাগাড়ছড়ি জেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত এ ভবনটির উদ্বোধন করা হয়।
এরপরপরই মাটিরাঙ্গা সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র সামনে বৃক্ষরোপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় এতিম শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও বন্ধু জুনিয়র যুব ক্লাবের সভাপতি মো. মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও মাটিরাঙ্গা সদর ইউনয়ন পরিষদের প্রশাসক খাদিজা তাহিরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, অভ্যা মৌজার মৌজা প্রধান ললিত বিকাশ ত্রিপুরা ও ইউপি সদস্য হারবি ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথিরি বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আইনে শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের ঘটনা একেবারে কম নয়। অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে ভোগেন নারীরা। বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পাশাপশি মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। তিনি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান।
এরপর মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়ায় আশ্রয়ন পকল্প পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের মাঝে খাদ্যসামগ্রী ও একজন অসুস্থ ব্যাক্তি আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page