বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা
/ ৬৮ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ১২:১১ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্যাঞ্চলে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন,এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।যেকোন অপরাধ নির্মুলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার(২০জানুয়ারি)বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো: কামরুল হাসান এসব কথা বলেন।
এসময় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক কৌশিক জাহান ও মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন,পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.হারুন, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর মাও.আব্দুল জলিল,বাংলাদেশ ইসলামি আন্দোলন মাটিরাঙ্গা উপজেলার সভাপতি মো.নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা হেফাজত ইসলামী প্রতিনিধি মো: আখতারুজ্জামান ফারুকী ও মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সন্ত্রাসী ও চাঁদাবাজদের সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন সকলে মিলেমিশে থাকলেই আমরা সবাই ভালো থাকবো। তিনি বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের সাথে কোন আপোষ নয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page