বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন
/ ১৯৪ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিনিধি :

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান বলেছেন, খাগড়াছড়ির উন্নয়নে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সব ষড়যন্ত্রের জাল ছেদ করে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করে পাহাড়ের উন্নয়ন ও সম্প্রীতি নিশ্চিত করতে হবে।
রোববার (২৯ জুন) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা পৌর মহিলা দলের সভাপতি জয়শ্রী দে’র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। কাউন্সিল অধিবেশনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সায়েদুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ। এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর জয়নব বিবি ও সালেহা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, অনেক রক্ত ক্ষয়ান পর আজকের এ পরিবেশ তৈরী হয়েছে। ৫ আগষ্ট শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের কবর রচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের অত্যাচার নীপিড়ন থেকে বিএনপির নেতাকর্মীসহ এদেশের মানুষ মুক্তি পেয়েছে।
কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে সালেহা বেগম-কে সভাপতি, আখি তারা-কে সাধারন সম্পাদক ও রাহিমা বেগম-কে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড মহিলা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
কাউন্সিল অধিবেশনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দত্ত আশিষ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন ও মো. শাহ আলম ছাড়াও পৌর ও ওয়ার্ড বিএনপি এবং মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page