বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম।
/ ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

মাদক সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম।

মাহবুব বিশ্বাস বরগুন প্রতিনিধি।
মাদক সেবনে বাধা দেয়ায় বরগুনা জেলার আমতলী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকন্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি এইচএম কাওসার মাদবরকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে সোমবার রাতে উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আমতলীর সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।
জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস ও রহমান হাওলাদারসহ ৬-৭ জন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়রা বারণ করলেও তারা তা মানছেন না। গত শনিবার বিকেলে ওই বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা মাদকসেবন করছিল। ওই সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচএম কাওসার মাদবর বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয় মাদবসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা। সোমবার রাতে সাংবাদিক এইচএম কাওসার মাদবর মহিষকাটা বাজার থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে পুর্ব কেওয়াবুনিয়া স্কুলের সামনে পৌছা মাত্রই মাদকসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা ধারালো অন্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে কিশোর গ্যাং লিডাররা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন তার চিকিৎসা দেন। বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবীতে মঙ্গলবার দুপুরে আমতলীর সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ প্রতিবাদ সভা হয়। সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার সভায় সভাপতিত্ব করেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, সিনিয়র সাংবাদিক খাঁন মতিয়ার রহমান, পরিতোষ কর্মকার, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, বরগুনা সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ, সাংবাদিক ক্লাব সভাপতি সুমন রশিদ, বশির আহমেদ, রিপন মুন্সি, সাংবাদিক ফোরাম সভাপতি মাসুম বিল্লাহ , সাংবাদিক সাইদুর রহমান সজিব, মাহবুব বিশ্বাস টিটু, এইচএম রাসেল, মোঃ ফখরউদ্দিন তহসিন, রাশেমুল হক রিমন ও সাজ্জাদ শরীফ ।
প্রত্যক্ষদর্শী সেরাজ খাঁন ও আলম মৃধা বলেন, ৬-৭ জন দলের একটি সন্ত্রাসী বাহিনী সাংবাদিক কাওসার মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
আহত সাংবাদিক এইচএম কাওসার মাদবর বলেন, গত শনিবার বিকেলে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস ও রহমান হাওলাদারসহ ৬-৭ জন মাদকসেবী কিশোর গ্যাং পুর্ব কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বসে মাদক সেবন করছিল। আমি তাদের স্কুলে বসে মাদক সেবনে বাঁধা দেই। এতে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। এ ঘটনার জের ধরে সোমবার রাতে আমি মহিষকাটা বাজার থেকে ঔষধ নিয়ে বাড়ী যাচ্ছিলাম, পথিমধ্যে ইমরান বিশ্বাস ও রহমান হাওলাদারের নেতৃত্বে ৬-৭ জন দলের কিশোর গ্যাং বাহিনী পরিকল্পিতভাবে আমাকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনায় সন্ত্রাসীদের শাস্তি দাবী করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খান বলেন, সাংবাদিক কাওসার মাদবরের মাথায় ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনাহবে।

মাহবুব বিশ্বাস
বরগুনা
০১৭২৯৪৭৭৯২০

আমতলীতে অস্ত্রের মুখে মা-মেয়েকে জিম্মি করে স্বর্নালংকার ও টাকা লুট।

বরগুনা প্রতিনিধি।
মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে মালায়েশিয়া প্রবাসীর বাসায় ডাকাতি করে ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী উম্মে হানি এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে।
জানাগেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে সোমবার দিবাগত রাতে ৭-৮ জনের ডাকাত দল মালায়েশিয়া প্রবাসী মোঃ মিজানুর রহমানের দোতালা বাসার রান্না ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। অন্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী উম্মে হানি ও মেয়ে জোহাকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রবাসীর স্ত্রী উম্মে হানি থানায় অভিযোগ দিয়েছেন।
প্রবাসীর স্ত্রী উম্মে হানি বলেন, রাত সোয়া দুইটার দিকে দোতালা ভবনের রান্না ঘরের গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত দল ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাকে ও আমার মেয়েকে জিম্মি করে। পরে ঘরে থাকা ২১ ভরি স্বর্নালংকার ও নগদ ৪৬ হাজার ৫’শ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।

মাহবুব বিশ্বাস
বরগুনা
০১৭২৯৪৭৭৯২০

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page