বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
/ ২৪৬ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ২:২৯ অপরাহ্ন

মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি বাজার থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় আব্দুস সালাম বলেন, সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫/২০ দিন ধরে তিনি বেলছড়ি বাজার ও আশেপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে। আজ দুপুরে স্থানীয় ব্যবসায়ী হারুন যাত্রী ছাউনির পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলামের নেতৃত্ব পুলিশ বেলছড়ি বাজারের যাত্রী ছাউনির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাটিরাঙা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ জানান, খবর পেয়ে থানা পুলিশ বেলছড়ি বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে তার নাম ও পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষন করা হবে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page