সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
মানিকগঞ্জে দূর্নীতিবাজ চরিত্রহীন প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
/ ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

মানিকগঞ্জে দূর্নীতিবাজ চরিত্রহীন প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা বারোটায় শহরের খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়ম এবং শারীরিক হেনস্থার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এরআগে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক বরাবর এই লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দফা এক দাবি এক মজিদ মোল্লার পদত্যাগ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষায় ইচ্ছাকৃত অকৃতকার্য দেখিয়ে প্রত্যেক বিষয়ে নিয়মবহির্ভূত টাকা আদায়। বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ এবং মেয়ে শিক্ষার্থীদের শারীরিক হেনস্থা করে আসছে দীর্ঘদিন ধরে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাব বিস্তারকারী মজিদ মোল্লার এই অপকর্মের বিরুদ্ধে এর আগে আমরা কখনো কথা বলতে সাহস পাইনি। আমরা তার (প্রধান শিক্ষক) এই অপকর্মের তদন্ত এবং বিচার দাবি করি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক বলেন, এই মজিদ মোল্লা দীর্ঘ একযুগে প্রতিষ্ঠানের লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ করেছে। অবৈধভাবে আত্মসাৎ করা টাকায় মানিকগঞ্জ শহরে আবাসিক সাততলা ভবন, বেওথা এলাকায় ৫ শতাংশ জমি এবং ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় ১৫ শতাংশ ভিটি জমি কিনেছে। প্রতিষ্ঠানে তার অনিয়ম তদন্ত করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং শিক্ষকদের পাশাপাশি আমরাও সর্বোচ্চ শাস্তি দাবি করি। যাতে করে প্রতিষ্ঠান প্রধান হয়ে এমন অনিয়ম দূর্নীতিতে কেউ না জড়াতে পারে। মেয়ে শিক্ষার্থীরা শারীরিক হেনস্থার কথা জানিয়েছেন। প্রশাসনের উচিত তাকে দ্রুত সময়ের ভেতর আইনের আওতায় এনে সঠিক বিচার করা। শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমে এসেছে এই দুর্নীতিবাজ শিক্ষকের বিচার না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page