বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না -শেখ ফজলুল করীম মারুফ
/ ১৩৩ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না -শেখ ফজলুল করীম মারুফ

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর সিষ্টেমেই (আনুপাতিক প্রতিনিধিত্ব) আগামি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নীতির পরিবর্তন ছাড়া ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় একারণেই ইসলামী আন্দোলন বাংলাদেল নীতি আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার অংশীদার হয়নি।

শুক্রবার বাদ জুমা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর ৫ম জেলা যুব সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক একেএম আব্দুজাহের আরেফী বলেন, বিগত ১৬ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামীলীগ দেশকে কারাগারে পরিনত করেছিল, এবং দেশের মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে অতএব অবশ্যই সামনের তিনটি নির্বাচনে আওয়ামিলীগকে নিষিদ্ধ করতে হবে।
মায়ের কোল খালি হওয়ার রাজনীতি বাংলার মানুষ চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, বাংলার যুব সমাজ এটা আর দেখতে চায়না। তিনি আগামীর বাংলাদেশ পুনর্গঠনে যুব সমাজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জেলা সভাপতি কেএম হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব,সেক্রেটারি মাওলানা নূর হোসাইন,সংগঠনিক সম্পাদক এসএম মাওলানা তাজুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর সহ-সভাপতি এইচ এম শাহজালাল, সাধারণ সম্পাদক মামুন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি আ ম ম উবাইদুল হক, দফতর সম্পাদত মুফতী মুহাম্মদ নাঈম,অর্থ সম্পাদক মুফতী নূরুল ইসলাম উসমানী,প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান ,প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুন্সী , মাওলানা জোবায়ের খান খরাজী, প্রভাষক জাকির হোসাইন, ইমাম হোসাইন, মাসুদুর রহমান এম সোয়াইব হোসাইন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের নতুন সেশনের জন্য সভাপতি হিসেবে, আ ম ম উবাইদুল হক, সহ-সভাপতি, মুফতী রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক মুফতি নুরুল ইসলাম উসমানীর নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page