শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মার্চ ও এপ্রিল মা‌সে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়
/ ৪২৮ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১০ জুন, ২০২৪, ৪:৩০ অপরাহ্ন

মার্চ ও এপ্রিল মা‌সে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয়

জিএমআবু জাফর (সাতক্ষীরা জেলা প্রতিনিধি) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনা’র কনফারেন্স রুমে ১০ জুন খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার) পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ও এপ্রিল মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, সাতক্ষীরা জেলা, শ্রেষ্ঠ সার্কেল,জনাব মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরা জেলা শ্রেষ্ঠ থানা সদর থানা, সাতক্ষীরা শ্রেষ্ঠ এসআই এসআই(নি:) পিন্টু লাল দাস, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরা, এসআই(নি:) মাহমুদুল হাসান মিন্টু, কলারোয়া থানা সাতক্ষীরা, এসআই(নি:) সাইফুল ইসলাম, সাতক্ষীরা থানা,সাতক্ষীরা এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয় এএসআই(নি:)মো: সাগর আলী, কলারোয়া থানা, সাতক্ষীরা, এএসআই(নি:) মেহেদী হাসান, পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা জেলা।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ও এপ্রিল মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের, শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় জেলা পুলিশ, সাতক্ষীরা । এই অর্জনের মাধ্যমে জেলা পুলিশ, সাতক্ষীরা মার্চ ও এপ্রিল মা‌সে খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে। খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়কে সাতক্ষীরা শ্রেষ্ঠ জেলা হাওয়ায় সম্মাননা প্রদান ক‌রেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স),জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) খুলনা রেঞ্জ, এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page