শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
মিরপুরে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার
/ ৩১০ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:২০ অপরাহ্ন

মিরপুরে দাউদ কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে দাউদ কবিরাজ (৭১)নামের এক ব্যাক্তিকে হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল কবিরাজ (৬২)-কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ও র‌্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের ১ নং এজাহার নামীয় আসামি মোঃ ওহিদুল কবিরাজকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মোঃ ওহিদুল কবিরাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শামুখিয়া এলাকার মৃত ইয়াসিন কবিরাজের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট, ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা শামুখিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দাউদ কবিরাজকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন। এ হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে মোঃ ইমরান হোসেন বাদী হয়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখ মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-০৬, তারিখ ১৫ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র‌্যাব-১, উত্তরার একটি যৌথ আভিযানিক দল গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখ ১৬:৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকান্ডের ১ নং এজাহার নামীয় আসামি মোঃ ওহিদুল কবিরাজ ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানাধীন ০৭ নং সেক্টর, ২৯ নং মেডিএইড ফার্মেসীর সামনে হতে গ্রেফতার করে।

র‍্যাব উল্লেখ করেন, পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page