সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
মিরপুরে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-০৫
/ ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন

মিরপুরে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার-০৫

 কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের এক অভিযানে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেলের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতারকৃতরা হলেন-
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), মিরপুরের কুর্শার মৃত মকবুল হোসেনের
ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক
শরিফুল ইসলামের বাড়ীর পিছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয়
ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়ে পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি
করে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page