শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
মোংলায় বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় এনসিপি’র শ্রমিক সমাবেশ পন্ড, উভয় পক্ষের আহত ১০
/ ২০০ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

 

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

মোংলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের ডাকা পূর্বঘোষিত সমাবেশ বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাবেশস্থল সংলগ্ন মদিনা হোটেল এলাকায় পৌঁছামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা হয়। এ হামলায় এনসিপির শ্রমিক সংগঠনের এক নারী নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের আজানের আগে এ ঘটনা ঘটে। এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এ সমাবেশে যোগ দিতে যাচ্ছিল। শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না পৌঁছে প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটে রক্ষা পেয়েছেন তারা।

হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে ৮টায় মোংলা ত্যাগ করে। এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, ‘জিয়ার সৈনিক, এক হও’ শ্লোগান দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দুষ্কৃতিকারীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটায় এনসিপির শ্রমিক উইং মোংলা বন্দরে জাহাজে কর্মরত মজুরিভিত্তিক শ্রমিকদের নিয়ে শ্রমিক সংঘ চত্বরে (মাঠে) সাধারণ সভা আয়োজন করে। এনসিপির কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের নেতারা এদিন আসতে দেরি করেন। পরে পৌনে ৬টার দিকে শ্রমিক সংঘ সংলগ্ন মদিনা হোটেল এলাকায় পৌঁছুলে তাদের মিছিল ও যাত্রারোধ করে সেখানে আগে থেকে জড়ো হওয়া বিপুল সংখ্যক বিএনপি সমর্থিত শ্রমিকসহ তাদের সহযোগীরা। এ সময় শুরু হয় হট্টগোল। একপর্যায়ে হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page