শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
যুক্তরাষ্ট্রের কাছে হেরে উইকেটের দোষ দিলেন টাইগার অধিনায়ক
/ ৭০৪ Time View
Update : বুধবার, ২২ মে, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কাছে হেরে উইকেটের দোষ দিলেন টাইগার অধিনায়ক
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে একবার কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। সেই দলটাই এবার হারিয়ে দিল পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে। আইসিসির দ্বিতীয় পূর্ণ সদস্য দল হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন লজ্জার হারের পর উইকেটের দোষ দিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মঙ্গলবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশকে ছাপিয়ে গিয়ে জয় ছিনিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন হারের পর পুরস্কার বিতরণীতে এসে উইকেটের দোষ দিয়েছেন অধিনায়ক শান্ত, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’ ব্যাটিংয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান করে বাংলাদেশ। যেখানে যুক্তরাষ্ট্র ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। শেষ ৫ ওভারে বাংলাদেশের রান ছিল ৪১, যেখানে ওই পাঁচ ওভারে যুক্তরাষ্ট্র করেছে ৫৭ রান। ব্যাটিংটাই যে বড় পার্থক্য গড়ে দিয়েছে দুদলের ইনিংসে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক শান্তও বলেছেন সেটাই।

শান্ত বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’ডেথ ওভারের পেসারদের এলোমেলো বোলিংকেও হারের অন্যতম কারণ মনে করছেন শান্ত, ‘সব স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page