শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
রংপুর মহানগরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাওসার আলীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক শাহানত মিয়া।
/ ২১১ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ২:০১ অপরাহ্ন

রংপুর মহানগরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাওসার আলীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক শাহানত মিয়া।

মো: মফিদুল ইসলাম সরকার :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুরে মহানগর শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন ২৮ ডিসেম্বর শনিবার গরীর টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রেমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রেমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি মাহফুজুল হক সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম।
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এসময় বলেন,শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে সবসময় ব্যবহার করে যাচ্ছে। এসময় ২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে অ্যাডভোকেট কাওসার আলীকে সভাপতি এবং শাহানত মিয়াকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page