মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
রাঙামাটি বিলাইছড়িতে ৬ জন মোটর বাইক দুর্ঘটনায় আহত
/ ২৭১ দেখেছেন
সর্বশেষ : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:২০ পূর্বাহ্ন

রাঙামাটি বিলাইছড়িতে ৬ জন মোটর বাইক দুর্ঘটনায় আহত

চাইথোয়াইমং মারমা

জেলা প্রতিনিধি রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বিলাই ছড়ি উপজেলায় মোটর বাইক দুর্ঘটনায় চালক সহ আহত ৬ জন। তার মধ্যে ৪ জনকে আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ৪ জন যাত্রীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত উপজেলা মেডিকেল অফিসার ডা: রনি সরকার গণমাধ্যম কে জানান ।

তাদের মধ্যে একজন হলেন সোনিয়া চাকমা পিতা:- কাজল চাকমা, গ্রাম:- ধুপশীল, অন্যজন ভূমিকা চাকমা – পিতা :- লুক্ষীরঞ্জন চাকমা, গ্রাম মন্দির ছড়া, জুরাছড়ি, আরেক জন শিখা চাকমা, পিতা :- বিকাশ চাকমা,গ্রাম :- মন্দিরা ছড়া, জুরাছড়ি, বাকী জন রিনা চাকমা -পিতা :- বিমল কান্তি চাকমা, গ্রাম :- গবাইছড়ি, জুরাছড়ি উপজেলা।সবাই বয়স অনুমান ১৮- ২০ বছরের মধ্যে। আর বাইক চালকরা হলেন পুরনজয় তঞ্চঙ্গ্যা এবং রাঙামুনি তঞ্চঙ্গ্যা।

জানা গেছে, বিলাইছড়ি হতে ধূপশীল হয়ে জুরাছড়ি উপজেলায় গবাইছড়ি যাবার পথে ধূপ্যাচর এলাকায় ১ টি কুকুর রাস্তা পার হলে সামনে চালক বাইকটি হঠ৬ গতিরোধ করলে পিছনে বাইকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page