রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা বন্ধ,এক লাখ টাকা জরিমানা।
/ ১৮২ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা বন্ধ,এক লাখ টাকা জরিমানা।

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।রাজস্থলীতে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।
জানা গেছে, সোমবার জেলার রাজস্থলী উপজেলায় পরিচালিত অভিযানে ২টি ইটাভাটা বন্ধ করে দেয় রাজস্থলী উপজেলা প্রশাসন। এ সময় ২টি ইটভাটার মালিককে মোট ১ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

ভাটা ২টি হলো- উপজেলা ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের কে ভি ডাবলিও ব্রিকস,এবং বড়ইতলি গ্রামের বি আর বি ব্রিকস ফিল্ড।উপজেলা প্রশাসন জানায়,সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলি এলাকার বি আর বি ব্রিকস, ও কলেজ পাড়া কে ভি ডাবলিউ নামক ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় ভাটা দুইটির মালিককে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ,গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)সজীব কান্তি রুদ্র বলেন,হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, রাজস্থলী উপজেলায় সোমবার পরিচালিত অভিযানে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ছবি ক্যাপসন,রাজস্থলীতে অবৈধ ইট ভাটা অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page