শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে দুজন গ্রেপ্তার
/ ২২১ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে দুজন গ্রেপ্তার

আব্দুল জব্বার(ঠাকুরগাঁও) :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট অপারেশনে’ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাণীশংকৈল উপজেলা শাখার নেতা পৌর শহরের বন্দর চৌরাস্তা এলাকার বিষ্ণু বসাকের ছেলে স্বাধীন বসাক (৩০) ও যুবলীগ নেতা দোশিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৫০)।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, বিস্ফোরক দ্রব্য আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page