মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
রামগড় স্থলবন্দর পরিদর্শন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.)এম সাখাওয়াত হোসেন 
/ ১৬৮ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

রামগড় স্থলবন্দর পরিদর্শন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.)এম সাখাওয়াত হোসেন 

খাগড়াছড়ি প্রতিনিধি :

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)এম সাখাওয়াত হোসেন বলেছেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন করা হবে।ওই কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। রামগড় স্থলবন্দর নির্মাণে বিশ্ব ব্যাংক,ভারত এবংবাংলাদেশের যৌথ বিনিয়োগ রয়েছে উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার(১২জানুয়ারি) দুপুরের দিকে রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন,ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দর ব্যবহার করার মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পন্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনাএবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও ওই কমিটির মতামত পেলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে রামগড় ফেনী নদীর ওপর সেতু নির্মাণ,প্যাসেঞ্জার টার্মিনাল, ইমিগ্রেশন ভবনসহ প্রায় ৬০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। গত বছরের ১৪ আগস্ট এ বন্দরটি চালু হওয়ার কথা ছিল।
রামগড় স্থলবন্দর পরিদর্শনকালে স্থলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, প্রকল্প পরিচালক সরওয়ার আলম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দীন প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page