সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার!
Headline
Wellcome to our website...
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী
/ ১৯৪ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী

মোঃ শরিফ খান আকাশ

 

একাত্তরের রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাবেক বিভাগীয় হিসাব রক্ষক অফিসার হাজী শরাফত আলী (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল রবিবার (৫ জানুয়ারি) বাদ যোহর উপজেলা মডেল মসজিদ পাশে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপপরিদর্শক ( এসআই ) আবুল হাচনাতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে উপজেলার চান্দলা ইউনিয়নের পদুয়া খামাড়চাড়া মসজিদে সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবুল কাশেম, সুবেদার ফজলুল হক, আবুল হাসেম, ফুল মিয়া রমিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, অধ্যক্ষ এমদাদুল হক, ডাক্তার আবদুর রসিদ মেম্বার,কাজী মো: ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লী। মরহুম হাজী শরাফত আলী গতকাল রবিবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ,,,,,,, রাজিউন) মৃত্যু কালে স্ত্রী তিন ছেলে দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page