
লক্ষিপুরের রামগঞ্জে স্বামীর পরকীয়া’কে কেন্দ্র করে স্ত্রী’ গলায় ফাঁসী দিয়ে আত্মহত্যার চেষ্টা।
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর বাসিন্দা আবদুল কাদেরের ছেলে মোঃ মাসুদ আলম এর স্ত্রী মুন্নি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই বিষয়ে মুন্নি আক্তার জানায় তার ২১ বছরের সংসার জীবন পার করার পর বিগত ৪ বছর থেকে তার স্বামী মোঃ মাসুদ আলম পরকীয়ার লিপ্ত হয়ে তার উপর নানান রকম নির্যাতন করে যাচ্ছে, গত ২৩ ডিসেম্বর তার স্বামীকে এসমস্ত পরকীয়া থেকে সরে আসতে বলার পর বাকবিতন্ডার এক পর্যায়ে তার স্বামীকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা জানালে তার স্বামী তাকে আত্মহত্যা করে মরে যাওয়ার কথা বলেন, পরবর্তী মুন্নি আক্তার গলায় ফাঁসী দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তার ছেলে ও পরিবারের সদস্যরা এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরবর্তীতে দ্রুত চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে। তার ছেলে মারুফ হোসেন জানায় তার বাবা পরকীয়ায় লিপ্ত হয়ে দির্ঘদিন যাবত তার মা’ কে শারীরিক ও মানসিক নির্যাতন করে যাচ্ছে নিরুপায় হয়ে গত ২৩ ডিসেম্বর তার মা’ আত্মহত্যার উদ্দেশ্য গলায় ফাঁসী দেয় ,আল্লাহর দয়ায় তার মা বেঁচে যায়, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এলাকাবাসী ও প্রসাশনের নিকট তার বাবার উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানায়।

