রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎
Headline
Wellcome to our website...
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
/ ৫১৬ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

মঙ্গলবার, ২১ মে ২০২৪

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মোঃ রাসেল (জেলা, প্রতিনিধি লক্ষ্মীপুর)

 

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী নাফিজা মোবারক মাদিহা (৮) ও তার আপন ভাই মো. ওমরের (৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবাসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় মূর্ছা যাচ্ছেন নিহতদের মা।

নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে ওমর পানিতে পড়ে যায়। এসময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দু’জনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহতদের মা-বাবাকে শান্তনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page