শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মিরসরাইয়ে ব্যবসায়ীদের কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবনের কঠিন সময়ে ধৈর্য্য ধরতে শিখুন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন।
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
/ ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন

শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি পরিচয় দিয়ে এমএ কাইয়ুম চুন্নু মুন্সীর অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসন করায় শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দলের তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে জেলা শহরের হাসপাতালের সামনে থেকে শ্রমিক দল নেতা মাহমুদুল হক মামুন ও দিপু মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক দল নেতা মাহমুদুল হক মামুন, দিপু মোল্লা, শুকুর মাদবর, মজনু সিকদার, জাহাঙ্গীর মাদবর, মহসিন সরদার, জিল্লু বেপারী, কেএম বাবু, আমির মাদবর,জব্বর মাদবর প্রমূখ। এতে শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় শ্রমিক নেতা মাহমুদুল হক মামুন ও দিপু মোল্লা বলেন, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলা শ্রমিকদলের কমিটি নাই। তবে শরীয়তপুর জেলা শ্রমিক দলের সভাপতি পরিচয় দিয়ে এমএ কাইয়ুম চুন্নু মুন্সী অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসন করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চুন্নু মুন্সীকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার ও বিচার দাবি করছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এমএ কাইয়ুম চুন্নু মুন্সী বলেন, আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহিন শরীয়তপুর সব ইউনিটের কমিটি রয়েছে। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে তারা শ্রমিক দলের কেউ না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page