বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সাংবাদিক সম্মেলন 
/ ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সাংবাদিক সম্মেলন 

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে পালং মধ্য বাজারে শরীয়তপুর দলিল লেখক সমিতির অস্থায়ী অফিসে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্যের মাধ্যমে শরীয়তপুর দলিল লেখক সমিতির সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী আহবায়ক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। আর সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সমিতি’কে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন। এছাড়াও সমিতি নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এবং অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরেন

সম্মেলনে সভাপতির বক্তব্যে শরীয়তপুর দলিল লেখক সমিতির আহবায়ক আবুল কাশেম (ভেন্ডার) সমিতির সদস্য সচিবের বক্তব্যের পূর্ণ সমর্থন দিয়ে আগামী দিনে এ আহবায়ক কমিটির মাধ্যমে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া আশা ব্যক্ত করেন। আর তিনিও সমিতি নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় এবং অতীতের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সকল বক্তব্যের পূর্ণ সমর্থন করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসময় শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সম্মানিত সকল সদস্য ও সম্মানিত রাজনৈতিক ব্যাক্তি বর্গ এবং গন্যমান্য ব্যক্তি বর্গের নিকট জানাইতেছি যে, গত ১৯-০৮-২০২৪ইং তারিখে সদর দলির লেখক সমিতির সভাপতি মোঃ নুরুল হক মাল অন্তবর্তীকালীন সরকারের তৎপরতার কারনে সদর দলিল লেখক সমিতির কমিটি ও বিলুপ্ত ঘোষনা করেন। সাধারন দলিল লেখকগন পরবর্তীতে দফায় দফায় বিভিন্ন লেখকের সেরেস্থায় মিটিং করা হয়। গত ২৩-১২-২০২৪ইং তারিখে সকল দলিল লেখকদের আলোচনার পরিপেক্ষিতে একটি উপদেষ্টা কমিটি গঠন কারা হয়। সম্মানিত উপদেষ্টা মন্ডলী গত ২৬-১২-২০২৪ইং তারিখে উপদেষ্টা মন্ডলীর সম্মনিত প্রধান উপদেষ্টা জনাব মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে উপদেষ্টা মন্ডলীর সদস্যদের উপস্থিতিতে এবং দলিল লেখকদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা করে সর্ব সম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তিতে প্রধান উপদেষ্টা  মাহবুব আলম তালুকদার বলেন যত তারাতারি সম্ভব একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ সময় সাবেক সভাপতি নুরুল হক মাল, সাধারন সম্পাদক সহ সাগর মুন্সী, ছগীর ভূইয়া ও সকল সদস্য উপস্থিত ছিলেন।

সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্যবৃন্দ সহ নতুন আহবায়ক কমিটির সদস্যগন এবং পূর্বের কমিটির সভাপতি নূরুল হক মাল ও সাধারন সম্পাদক বি এম মকবুল হোসেন সহ সবাই মিলে নতুন সাব-রেজিষ্টার মহোদয়ের সাথে দেখা করে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। সেখানে কোন দ্বিধা দ্বন্দ ছিলোনা। আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলোচনা করে সভা আহ্বান করা হবে।

আমরা জানতে পারলাম গত ১২-০১-২০২৫ইং তারিখে কিছু সংক্ষক সম্মানিত দলিল লেখক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সম্মানিত ব্যক্তিবর্গকে ভুল তথ্য দিয়ে অল্প কয়েকজন দলিল লেখকদের কে নিয়ে হঠাৎ এক ঘন্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করেছে, যা কোন ক্রমেই সাংগঠনিক বিধি মোতাবেক হয় নাই, বিধায় আমরা আহবায়ক কমিটি সহ সাধারন দলির লেখক বৃন্দ তাদের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করিলাম এবং এই কমিটির প্রতি অনাস্থা জ্ঞাপন করিলাম। এই কামিটির সাথে মেজোরিটি সদস্যদের কোন সম্পর্ক নাই। সন্ত্রাসী কার্যক্রম এবং ভয়-ভীতি প্রদর্শন করিতেছে বিধায় আমরা নিরাপত্তা হীনতার মধ্যে আছি, তারা যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে, সেজন্য আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। তাদের পাতানো বানোয়াট কমিটি আবারো প্রত্যাখ্যান করিলাম। আমরা সম্মানিত সকল দলিল লেখকদের নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবো, ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ভাল রাখুক এই কামনায়। আবুল কাসেম মিয়া, আহবায়ক, আব্দুস সামাদ বেপারী, সদস্য সচিব,শরীয়তপুর সদর দলিল লেখক সমিতি,  শরীয়তপুর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page