বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম দুর্নীতি
/ ১৫৬ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

শরীয়তপুর সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম দুর্নীতি

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত অভিযান চালিয়েছেসদর হাসপাতালে
শরীয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোরে অভিযান চালায়।

এ সময় দেখা যায়, হাসপাতালের রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পায়। নিয়মিত রোগীদের ১৫০ গ্রাম মুরগীর মাংস সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র একটুকরো ৩০ গ্রাম। হাসপাতালের ফার্মেসিতে ওষুধেও অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ১০ টাকা করে।
এ বিষয়ে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অপু অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দুদকের ১০৬ টোল ফ্রি কলের মাধ্যমে শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে আমরা জানতে পারি। পরে হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদ

এসময় রোগীদের খাবার, টিকেট কাউন্টার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছি। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরি এবং তাকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, ‘আজ সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page