শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন-বিএনপি নেতা কাজী শিপন
/ ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন-বিএনপি নেতা কাজী শিপন

বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা

বাগেরহাটের মোরেলগঞ্জে মে দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। বৃহস্পতিবার (১ মে) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের কল্যানে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, বিএনপি সরকার শ্রমবান্ধব সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন, তার সুযোগ্য পুত্র তারেক রহমান আগামীতে রাস্ট্র ক্ষমতায় গেলে এদেশের শ্রমজীবি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

আমি কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ, শরনখোলায় ১৭ টি বছর বিএনপির পক্ষ থেকে শ্রমজীবী মানুষের পাশে ছিলাম,বিশেষ করে শ্রমিকদলের প্রতিটি নেতাকর্মীর সুখে, দুখে পাশে ছিলাম, আমি আমার সাধ্যমত চেস্টা করেছি বিএনপির পক্ষ থেকে তাদের পাশে থাকার, বিএনপি ক্ষমতা গেলে এই দক্ষিনাঞ্চলের বিশেষ করে মোরেলগঞ্জের পানগুছি সেতু হলে সুন্দরবন পর্যটন কেন্দ্র সহ এসব এলাকায় ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে যাতে এই দুই উপজেলার মানুষের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হয় । আমি শ্রমজীবী, শ্রমিক-মেহনতি মানুষের পাশে ছিলাম থাকবো ইনশাআল্লাহ।

দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে,শ্রমজীবী মানুষের কল্যানে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে, যাতে পরিবর্তনের সুফল শ্রমিক-মেহনতি মানুষ প্রকৃত অর্থে ভোগ করতে পারে।

মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লার সভাপতিত্বে, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ খান চুন্নুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম সহ স্হানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page