মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
শারীরিক অবস্থার উন্নতি, ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
/ ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

শারীরিক অবস্থার উন্নতি, ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে
আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে ফরিদা পারভীনকে কেবিনে নেওয়া হয়। তার ছেলে ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম জাফর নূমানী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ইমাম জাফর নূমানী সংবাদমাধ্যমকে বলেন, “গতকাল রাতে মা’কে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। মা আগের চেয়ে ভালো আছেন। তিনি কথাও বলতে পারছেন। ডাক্তার বলেছেন ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও অবনতি হতে পারে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন, সবার কাছে এ দোয়াই চাই।”

তিনি আরও বলেন, “মা এখন অবজারভেশনে রয়েছেন। তাকে কিছুদিন অবজারভেশনে রাখা হবে। তিনি কবে বাসায় যেতে পারবেন তা এই মুহূর্তে বলতে পারছি না। আরও দুই-তিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা।”

অন্যদিকে, ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “গতকাল দুপুরের দিকে তাকে আইসিইউতে দেখতে গিয়েছিলাম। তার সঙ্গে কথাও হয়েছে। অল্প অল্প করে কথা বলতে পারছেন। ক্রমেই তার উন্নতি হচ্ছে। গতকাল রাতে তাকে কেবিনে দেওয়া হয়েছে।”

এর আগে, গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান চিকিৎসকরা। রক্ত ধরা পড়ে সংক্রমণ। কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনদিন তাকে ডায়ালাইসিস করানো হয়। এ সময় তার চেতনাও কাজ করছিল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিল্পীকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় মেডিকেল বোর্ড।

প্রসঙ্গত, সংগীতে বিশেষ অবদানের জন্য ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page