রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
শিবরামপুর (বাংলাবাজার) ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর উদ্ভোদন।
/ ২৩২ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন

শিবরামপুর (বাংলাবাজার) ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর উদ্ভোদন।

রিপোর্টর : এমরান হোসেন সোহাগ।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন এর ৬নং শিবরামপুর (বাংলাবাজার) ৩/৪/২৫ ইং বাদ আছর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর উদ্ভোদন করা হয়েছে। এসময় মোঃআল আমিনের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্ল্যাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও শাহাপুর ইউনিয়ন পরিষদের আগামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আহসান উল্যাহ (বি.এস.সি), জাহাঙ্গীর আলম, মাওলানা নুর নবী, ইউসুফ আলী আসলাম, ফজলুল করীম, সামসুজ্জামান ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম। এসময় নবগঠিত পাঠাগারের সভাপতির দায়িত্বে আহসান উল্যাহ বি.এস.সি ও সেক্রেটারী মোঃ আল আমিন কে দায়িত্ব দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দরা জানায় এই পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ এর মাধ্যমে এলাকার যুবসমাজ মাদক ও যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থেকে ইসলামী সঠিক জ্ঞান অর্জন ও সমাজের সকল হানাহানি দুর হয়ে একটি সুন্দর সমাজ এর সৃষ্টি হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page