রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সড়ক দুর্ঘটনা রোধে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে তিন চাকার সিএনজি চলাচলবন্ধের দাবিতে মানববন্ধন।
/ ২১৬ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনা রোধে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে
তিন চাকার সিএনজি চলাচলবন্ধের দাবিতে মানববন্ধন।

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা রোধে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে তিন চাকার সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ওই মানববন্ধন কর্মষুচী পালন করা হয়।
মানববন্ধন সুত্রে জানা যায়, কালিয়াকৈর-ফুলবাড়ীয়া-মাওনা আঞ্চলিক সড়কে চলাচলরত দ্রুত গতির বেপড়োয়া সিএনজির দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। বেপড়োয়া গতির ওইসব সিএনজি সড়কে চলাচলে নিষেধ করলেও সিএনজি চালক এবং মালিকরা তা মানছে না। ফলে সড়কে বিভিন্ন স্থানে প্রায়ই বড় যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে হতাহতের ঘটনা ঘটছে।গত দুই দিনে ৪টি দুর্ঘটনায় ৩ জনের প্রাণ হানি এবং ৪ জন আহত হয়েছে। এরকম ভাবে প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় কারো না কারোর জিবন কেড়ে নিচ্ছে এসব তিন চাকার সিএনজি। সড়কে বেপড়োয়া এসব সিএনজি চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ীয়া বাজার এলাকায় ইউনিয়ন ছাত্রদল ও এলাকাবাসী মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদ হাসান, সহ সভাপতি সাজ্জাদ হোসেন সবুজ, রাকিবুল ইসলাম রকি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কে সিএনজি চালাতে হলে ঘন্টার ৫০ কিলোমিটার সর্বোচ্য গতিতে চলতে হবে। ৪ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। সন্ধার পর সিএনজির ভাড়া বাড়ানো যাবে না। চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page