সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সন্ত্রাসী চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
/ ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সন্ত্রাসী চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

 

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে আয়োজিত সম্প্রীতি সভায় তিনি এ কথা বলেন।
এসময় রিজিয়ন কমান্ডার সকলকে যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের চেয়ে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। একইসাথে তিনি ৫ আগস্টের পর খাগড়াছড়িতে বিএনপির ভূমিকার প্রশংসা করেন।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, সমতলের চেয়ে পাহাড়ে রাজনীতি পথ পিচ্ছিল। এখানে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পক্ষে মত দেন। তিনি অভিযোগ করেন বিগত আওয়ামী লীগের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে জনপ্রতি ২৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন ঠিকাদারদের জামানত থেকেও ঘুষ নেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরণ ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, বিশিষ্ট উপজাতীয় নেতা রবি শংকর তালুকদার, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ জাতীয় পাটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page