বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
সমাবেশের জন্য ৫০টি গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরদ্ধে
/ ১০২ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

সমাবেশের জন্য ৫০টি গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরদ্ধে

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোটার

বিএনপি আয়োজিত সমাবেশের জন্য গাড়ির দাবি করেছেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির এই নেতা মনোহরদী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে ৫০টি গাড়ি সরবরাহ করতে না পারলে পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। গতকাল (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে এমডিকে ডেকে এই হুমকি দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এমডিকে বলতে শোনা যায়, “এত গাড়ি কোথা থেকে দেব?” জবাবে বকুল বলেন, “সেটা আমি জানি না। গাড়ি না দিতে পারলে পরিবহন বন্ধ।”

আগামী ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে বকুল এই গাড়ি চেয়েছেন। বকুল সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তার নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে এলাকায়। সর্বশেষ এই হুমকির ঘটনায় তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে মনোহরদী পরিবহনের এমডি জানান, এত সংখ্যক গাড়ি সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও চাপ প্রয়োগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সাধারণ মানুষের মধ্যে নিতিবাচক প্রভাব ফেলবে। তারা নেতাদের মধ্যে সমন্বয় ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page