বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা
/ ১৭০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা

পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
পঞ্চগড়ে নতুন ঘোষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে জেলায় কর্মরত প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকেরা। শিক্ষকদের কাউকে না জানিয়ে পকেট কমিটি ঘোষণা করায় এমন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পঞ্চগড় ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার শিক্ষক প্রতিনিধিরা এতে অংশ নেয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা আহবায়ক নাসের বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোকবুলার রহমান, আটোয়ারী উপজেলার যুগ্ম আহবায়ক রেজা আল মামুন,বোদা উপজেলার যুগ্ম আহবায়ক মো: ইয়াকুব আলী,পঞ্চগড় সদর উপজেলার যুগ্ম আহবায়ক কাজী আওলাদ হোসেন বুলবুল, মিজানুর রহমান রাজু, উম্মে শালমা, নাসিরুল হক, মিজানসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, গত ৩১মার্চ কাউকে না জানিয়ে শিক্ষক আসাদুল্লাহ আজাদ ও কেরামত আলী একটি মনগড়া কমিটি গঠন করে। উক্ত কমিটি আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং নাসের বাবুলকে আহবায়ক করে নতুন কমিটি ঘোষনা করা হবে।

শিক্ষক নেতারা বলেন, গত ৩১ মার্চ যে কমিটি গঠন করা হয়েছে। সেখানে অনেকের নাম থাকলেও তারা কেউই জানেন না; আবার তাদের সাথে কথা বলাও হয় নি বলে মতবিনিময় সভায় জানিয়েছেন নতুন কমিটিতে থাকা সদস‍্যরা।
বিতর্কিত নতুন কমিটি থেকে তারা অব‍্যাহতি চেয়ে নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি করার সিদ্ধান্তে এক মত হয় শিক্ষকেরা।
শিক্ষক নেতা নাসের বাবুলের নেতৃত্বে পঞ্চগড় জেলায় একটি জেলা কমিটি গঠনের সিদ্ধান্তে একমত হয়ে তারা পদত‍্যাগ করেন বলে জানিয়েছেন।

আহবায়ক কমিটির সভাপতি নাসের বাবুল জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একটি কমিটির নাম দেখতে পেয়ে ৫ উপজেলার নেতৃত্ববৃন্দ হতবাক ও হতাশ হয়েছে। কমিটি শিক্ষক নেতা ও সাধারণ শিক্ষকদের না জানিয়ে নতুন কমিটি করায় বিষ্ময় প্রকাশ করেছে।

সভায় দ্রুতই সকল শিক্ষকের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতি অনুস্মরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page