
সরিষাবাড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা উদ্বোধন
সিফাত,স্টাফ রিপোর্টার :
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ডিসেম্বর) বেলা ১২টায় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়। মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রুহুল আমিন বেগ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শৌকত জামিল শুভ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা পারভীন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, উপজেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
উক্ত দুই দিনব্যাপী মেলায় ১৩ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

