সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সরিষাবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
/ ১৬১ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিফাত,স্টাফ রিপোর্টার।।

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার,, এই স্লোগানকে বুকে ধারণ করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে বেলা ১২টায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রিয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে সরিষাবাড়ী পৌর এলাকার আরাম নগর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ২০২৫ ইং সালের ১জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য খায়রুল আলম শ্যামল,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আঃ আলিম, ছাদলের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সবুজ মিয়া, সরিষাবাড়ী কলেজ ছাত্রদলের সদস্য সচিব  জাকারিয়া ইসলাম, মিনহাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page