মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : গোলাম মাওলা রনি
/ ৩১৩ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : গোলাম মাওলা রনি

ডেস্ক রিপোর্টঃ মোহাম্মদ সজল ইসলাম

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লব ভণ্ডুল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ইতিহাসের একটি মাইলফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ-অভ্যুত্থান হয়নি।
কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে ২৪ ঘণ্টার মধ্যে ১৫ বছরের একটি শাসনব্যবস্থাকে বদলে দিল। এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি; ভারত-পাকিস্তানেও ঘটেনি। এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এ রকম ছিল না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকারপ্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন।

এরপর আমরা ভেবেছিলাম, এবার কিছু একটা হবে। কিন্তু দেখছি সব কিছু তছনছ হয়ে গেছে। নতুন একশ্রেণির দুর্বৃত্ত পয়দা হয়েছে। এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি।

তিনি আরো বলেন, ‘এর ফলে জুলাই-আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তারা মিছিল করছে, মিটিং করছে; নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা বলছে, তারা আবার বাংলাদেশে আসবে। তারা বলছে, তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ।
সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘তাদের যেসব নেতা ৩-৪ মাস লজ্জায় মুখ দেখান নাই, তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বর্তমান সরকার, গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন বিষয়ে মবোক্রেসি তৈরি করছেন। তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই, সরকারেরও নেই।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page