সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি!
/ ৮৪ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ।

আজ মঙ্গলবার (৮এপ্রিল) দুপুর দেড়টার দিকে মুঠোফোনে ওই হুমকি প্রধান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিমধ্যে অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে।

মুঠোফোনের ওই অডিওতে যুবদল নেতা সোহাগ বলেন, ‘আমি জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছিস? কিসের জন্য যাবি? অনিয়ম করলে অফিস দেখবে তোর ওখানে কাজ কি? তুই কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি ছোদাও? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি । তোকে দেখে নেব। বলে ফোন কেটে দেন।

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি আমাকে পরবর্তীতে ফোন দিয়ে হুমকি প্রদান করেন।

ঐ ঠিকাদার পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ বলেন, সাংবাদিকের সাথে আমি কোন খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে। আমরা সবাই নিজেরা নিজেরা কোন সমস্যা হলে বসে কথা বলে সমাধান করে নেবো।

এ বিষয় পটুয়াখালী জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাঁধা প্রদান কিংবা হুমকি দেয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা অবশ্যই দুঃখ জনক।###

তারিখ-০৮/০৪/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page