রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
নতুন কুঁড়ি স্পোর্টস থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়-কুমিল্লায় কৃষি মন্ত্রী আমিন উর রশিদ শিরোনাম: ভোলার চরফ্যাশনে ধর্ষণ মামলায় গ্রেফতার, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও জমি বিরোধের জের’ দাবি পরিবারের রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের পঞ্চগড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন ভাল কাজে উৎসাহিত করুন বিশেষ অভিযান ০২/০৫/২৬ ব্রাহ্মণ পাড়া থানা, কুমিল্লা। মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি। মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা
Headline
Wellcome to our website...
সাংবাদিকদের লিখনির মাধ্যমে এদেশের মানুষকে সচেতন করতে হবে-হাজী ইয়াছিন
/ ১৩০ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

সাংবাদিকদের লিখনির মাধ্যমে এদেশের মানুষকে সচেতন করতে হবে-হাজী ইয়াছিন

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় নগরীর টমছমব্রীজ এলাকায় একটি পার্টি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির নেতা আমিন উর রশিদ ইয়াছিন।

এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কোতয়ালী বিএনপির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব রায়হান রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে আমিনুর রশিদ ইয়াসিন বলেন, পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস উল্লেখ করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লার জন্য দলের জন্য ও দেশের জন্য দোয়া চাঁন। এসময় তিনি বলেন,বহু ত্যাগের বিনিময়ের পরও সমস্যা যেন আমাদের পিছু ছাড়ছে না। সে জন্য দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আমরা সবাই একসাথে এগিয়ে যাই।

তিনি বলেন, যে কারণে আন্দোলন হয়েছিল গত ১৬ বছর ধরে জুন জুলাই আগস্ট পর্যন্ত, ওই আন্দোলনে যে ফসল এসেছে। সে ফসল কোন চক্রান্ত যেন নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে এদেশের মানুষকে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে অতীতে যেভাবে সংগ্রাম করেছি, এখনো তা ধরে রাখা ও প্রতিষ্ঠার জন্য কাজ করি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ দিতে পারবো। আমরা চাইনা নতুন প্রজন্ম আর সংগ্রাম আন্দোলনের মধ্যে থাকুক। আমাদের বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page