বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
সাংবাদিকদের সুরক্ষায় দাবি জানালেন বিপিজেএফ
/ ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

সাংবাদিকদের সুরক্ষায় দাবি জানালেন বিপিজেএফ

জুয়েল মিয়া
স্টাফ রিপোর্টার

সারাদেশের সাংবাদিক সুরক্ষা ও মর্যাদার বৃদ্ধির জন্য বেশকিছু দাবি জানিয়েছেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এক বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতি এ দাবি জানান। বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে রয়েছি। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন করায় অন্তর্বতীকালিন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই এই গণমাধ্যম সংস্কার কমিশন একজন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নির্ধারণ করতে হবে। এছাড়াও অশিক্ষিত বা অপেশাদার কোন ব্যক্তি যাতে এই মহান পেশায় আসতে না পারে, সে জন্য কঠোর নীতিমালা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটি জাতীয় ডাটাবেজ করে সারাদেশে কতজন সাংবাদিক আছে, তার তালিকা রাখারও দাবি জানাচ্ছি।

দাবিসমূহ হলো- সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা একটি অধ্যায় চালু করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। সারাদেশে হরতাল ও অবরোধ অথবা সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝূঁকিভাতা প্রদান করতে হবে। কোনো সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ালে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এই ১৫ বছরে যত সাংবাদিকদের নামে মিথ্যা হয়েছে, সেইসব মামলার বাদীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুথানে যেসব সাংবাদিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মামলা প্রত্যাহার সহ বাদীকে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। যেকোনো মামলায় দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page