শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সাংবাদিকের দ্বায়িত্ব ও কর্তব্য।
/ ৪৪৫ দেখেছেন
সর্বশেষ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০৫ অপরাহ্ন

সাংবাদিকের দ্বায়িত্ব ও কর্তব্য।

মোহাম্মদ সজল ইসলাম
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, সমাজ ও জাতির প্রতি অঙ্গীকার। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, সমাজের প্রতিচিত্র তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সাধারণ মানুষের দাবিদাওয়া উপস্থাপন করেন। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই মহান পেশায় যুক্ত থাকা সত্ত্বেও সাংবাদিকদের প্রায়ই নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।

যখন কোনো সংবাদ কারও স্বার্থের অনুকূলে যায়, তখন সাংবাদিক প্রশংসিত হন, তাদের সাহস ও নিষ্ঠার জন্য বাহবা পান। কিন্তু যখন রিপোর্ট কোনো ক্ষমতাধর ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায়, তখনই শুরু হয় সমালোচনা, অপবাদ এমনকি ব্যক্তিগত আক্রমণও। সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া হয়, কখনো কখনো তাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। অথচ সাংবাদিকের কাজ সত্য প্রকাশ করা, জনস্বার্থে তথ্য তুলে ধরা, যা গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি।

এটাই সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ—সত্য উচ্চারণ করা,এর জন্য যেকোনো প্রতিক্রিয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। এই পেশায় টিকে থাকতে হলে সাহসিকতা, ধৈর্য ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়-নীতির সঙ্গে আপস না করাই প্রকৃত সাংবাদিকতার পরিচয়। একজন সাংবাদিকের মূল দায়িত্ব হলো নিরপেক্ষ থেকে সত্যকে তুলে ধরা, কোনো পক্ষের হয়ে নয়, জনস্বার্থের কথা বলা।

সত্যিকার অর্থে, সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকতা অপরিহার্য। সংবাদপত্র, গণমাধ্যম যদি ভয় পেয়ে সত্য প্রকাশ বন্ধ করে দেয়, তাহলে সমাজে অন্যায়-অবিচার বেড়ে যাবে, দুর্নীতি প্রশ্রয় পাবে। তাই একজন প্রকৃত সাংবাদিকের লক্ষ্য হওয়া উচিত—সত্যকে অবিচলভাবে উপস্থাপন করা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, কোনো চাপের কাছে মাথা নত না করা।

সাংবাদিকতার পথ কখনোই সহজ ছিল না, ভবিষ্যতেও সহজ হবে না। কিন্তু যারা এ পেশাকে ভালোবাসেন, সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন, তারা সব প্রতিকূলতা উপেক্ষা করেও সত্য প্রকাশের কাজ চালিয়ে যাবেন। কারণ সত্য কখনো ডাকা থাকে না, একদিন না একদিন তা প্রকাশ হবেই….

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page