সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
ব্রেকিং নিউজ বেলজিয়াম থেকে ‘মাস্টার ইন ফাইন্যান্স উইথ ডিস্টিংশন’ ডিগ্রি অর্জন করলেন নগরকান্দার কৃতি সন্তান মোঃ সাদ সিদ্দিকি। কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর?
Headline
Wellcome to our website...
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভা দেশে ফ্যাসিজম প্রতিষ্ঠায় সাংবাদিকরাও কম দায়ী নয়
/ ২২২ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভা
দেশে ফ্যাসিজম প্রতিষ্ঠায় সাংবাদিকরাও কম দায়ী নয়

 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার ১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের সহকারি পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া ও সহকারী পরিচালক মোঃ রেজওয়ান উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে এতে শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মহাজাগরণকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতাও কামনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারকে হটিয়ে গত পাঁচ আগস্ট আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এ স্বাধীনতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের লিখনী একসময় বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলার সুযোগ ছিল না। ফ্যাসিবাদ আমলে সব দিকে যেন দম বন্ধ হওয়ার মতো পরিবেশ ছিল। আজ আমরা সে অবস্থা থেকে উত্তরণ লাভ করেছি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কলম সৈনিক হিসেবে আমাদের কাজই হচ্ছে লিখে যাওয়া। মুক্ত সাংবাদিকতার জন্য আমাদেরকে কাজ করতে হবে। গণতন্ত্র লড়াইয়ের এ যাত্রা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সদস্য সহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাদে জুমা সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের প্রতিবেদন উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা চলে।
সবাই কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ, আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, এস এম আমিনুল হক চৌধুরী, নুরুল ইসলাম হেলালী, রুহুল কাদের বাবুল, হাসানুর রশিদ, এস এম জাফর, আনসার হোসেন, আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম, হুমায়ুন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page