রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা চাইলেন রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার নতুন ওসি।
/ ২৩৯ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
  1. সাংবাদিক সহ সকল পেশার মানুষের সহযোগিতা চাইলেন রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার নতুন ওসি।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ

রাঙামাটি জেলার রাজস্থলী ও চন্দ্রঘোন থানায় সদ্য যোগদান করেন নবাগত দুই পুলিশ অফিসার।উপজেলার রাজস্থলী থানার গত ৬ নভেম্বর যোগদান করেন অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী,এর আগে তিনি রাঙামাটি আদালতে ছিলেন।
রাইখালি ইউনিয়নের কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে ৫ নভেম্বর যোগদান করেছেন মুহাম্মদ শাহজাহান কামাল।এর আগে তিনি রাঙামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া পুলিশ  ফাড়ি ও চাঁদপুর জেলায় কর্মরত ছিলেন।
থানায় যোগদান করার পর,সাংবাদিক ও সমাজ কর্মীদের সাথে আলাপকালে দুই ওসি বলেন,এই রাজস্থলী উপজেলায় দুটি থানা, এই দুই থানার মানুষের জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সর্বোচ্চ চেষ্টা  করবেন।তবে এই কাজ গুলো করতে উপজেলার সাংবাদিক সহ সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সংবাদের প্রয়োজনে যদি সাংবাদিকরা নির্দিধায় থানা আসবেন। তবে তিনি সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ আশা করেন। যে সংবাদে সাধারণ মানুষ উপকৃত হয়।
সাংবাদিকদের সহযোগিতা পেলে থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে অভিযান থানা পুলিশের অব্যাহত থাকবে।
সবার কাছে দোয়া চাই অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page