বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সাতক্ষীরায় অবৈধ পলিথিন তৈরির দু’টি ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।
/ ৩২২ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় অবৈধ পলিথিন তৈরির দু’টি ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে।

মোঃ আবু বক্কার , সাতক্ষীরা থেকে ।

সাতক্ষীরায় টাস্কর্ফোসের অভিযানে ২টি ফ্যাক্টরী তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করাসহ ২টি পলিথিন তৈরির মেশিনসহ ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে। রোববার (১৪ জুলাই) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় দু’টি পলিথিন ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফ্যাক্টরি মালিকের একজনকে ১৫ দিনের এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্ত হলেন, বাগেরহাট সদর থানার কুলিয়াডাঙ্গা এলাকার মোঃ গাউস হোসেনের ছেলে মোঃ ফজলুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত আক্তার আলী সরদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় কিছু অসাধু ব্যক্তি দু’টি পলিথিন ফ্যাক্টরিতে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোসের সদস্যরা রোববার রাত ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা দুই ঘন্টা অভিযান পরিচালনা করে উক্ত দু’টি ফ্যাক্টরি হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লঙ্ঘন করায় ধারা ১৫ (১) মোতাবেক যথাক্রমে মোঃ ফজলুর রহমানকে ১৫ দিন এবং আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ২টি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিল্ডগালা করা হয়। দন্ডিত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য পনের লাখ উনচল্লিশ হাজার টাকা।

টাস্কফোর্সের অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত ব্যক্তিদেরর সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক পনের লাখ উনচল্লিশ হাজার টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page