সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার!
Headline
Wellcome to our website...
সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে উঠে উদীচী
/ ২৯৬ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে উঠে উদীচী

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

সারা দেশের ন্যায় একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচী পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচী পালন করেছেেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদীচী’র সহ-সভাপতি আবু আফনান রোজ বাবু, কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জি, আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, বর্ণমালার নাহিদা পারভীন পান্না, স্বরলিপি শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, কাজী মাসুদুল হক, শেখ মুসফিকুর রহমান মিল্টন, নোঙ্গর মিউজিকাল একাডেমির পরিচালক ফারুক হোসেন সোহাগ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল প্রমুখ।

শেখ সিদ্দিকুর রহমান বলেন, জাতীয় সংগীত নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ও এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যেও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

পরে উদীচীর সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসাথে প্রাণের আবেগে গেয়ে উঠে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page