বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ীসহ ২ জন আটক
/ ১৯৫ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ীসহ ২ জন আটক

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নামে নিবন্ধিত একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) ভোরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা চালক ও একজন সহকারীকে আটক করা হয়েছে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তঘেঁষা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িটি যাত্রা শুরু করে। পথিমধ্যে স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটিকে প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে কাকিনা চাঁপারতল এলাকায় থামাতে সক্ষম হয়। পরে পুলিশ এসে গাড়িটি জব্দ করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন গাড়িচালক কাজল চন্দ্র রায় (৪২) এবং তার সহযোগী আব্দুল আজিজ (৫২)। পুলিশ সূত্রে জানা গেছে, তারা গাড়িটি ঈদের খাবারসহ ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের নামে রেজিস্ট্রেশনকৃত।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি মোতাহার হোসেনের এবং এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page