সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন
Headline
Wellcome to our website...
সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ,লুটপাট ও চাঁদাবাজি বন্ধ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল
/ ৩১০ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ,লুটপাট ও চাঁদাবাজি বন্ধ হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধিঃ সারাদেশ ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা নামের এই তিনটি সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। রবিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস নাথ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি এ্যাড, সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সভাপতি বিশ্বজীত সাধু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সপন শীল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহবায়ক অমিত কুমার ঘোষ সহ আরো অনেকে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা অবিলম্বে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিক্ষোভে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ও সংগঠন আমাদের সান্তনা দিচ্ছেন তাদের বিচার করা হবে। কিন্তু কেউ বিচার করতে আমরা দেখি নাই। সরকার আসে, সরকার যায় কিন্তু আমাদের অধিকারের কোন উন্নয়ন হয় না। আমরা চাই, আমাদের যেনো আর রাস্তায় দাঁড়াতে না হয়, আমরাও যেনো স্বাধীন দেশের, স্বাধীন নাগরিক হিসেবে বাচতে পারি।

বক্তরা আরো বলেন,মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। দুঃসময়ে তারা এসে পাশে দাঁড়িয়েছেন। এখন অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছি, শঙ্কাও নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page