মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক
/ ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন

সিলেটের লন্ডনীপাড়া থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রদীপ রায় আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট নগরীতে নিষিদ্ধ রাজনৈতিক দল সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে সিলেটের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনী রোডস্থ এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রদীপ রায় আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের সময় ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়েছিলো। তবে পুলিশের চার্জশীটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। এছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার একজন খুন হন। এই মামলায়ও তাকে আসামি করা হয়েছিলো। সুনামগঞ্জ শহরে গত বছরের ৪ আগষ্ট সকাল-১০.০০ ঘটিকা থেকে ফ্যাসিষ্ট আওমীলীগ সরকার নামানোর আন্দোলনে মুক্তিকামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র, জনতা ও সাধারণ লোকজদের উপর হামলার ঘটনায় প্রদীপ রায়কে ২১ নং আসামী করা হয়। তিনি দীর্ঘদিন তার জন্মস্থান দিরাই থেকে পালিয়ে গিয়ে সিলেটের এই লন্ডনী পাড়ায় একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন।

প্রদীপ রায় বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের আমলে দিরাই শাল্লায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিতও ছিলেন তিনি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ব্যাপরে সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ প্রদীপ রায়কে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ও তিনি জানান। ##

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page